পুলিশকে ঘুষের প্রস্তাব দিয়ে মালয়েশিয়ায় গ্রেফতার ২ বাংলাদেশি

প্রকাশিত: 4:19 PM, July 28, 2020

পুলিশকে ঘুষের প্রস্তাব দিয়ে মালয়েশিয়ায় গ্রেফতার ২ বাংলাদেশি

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। খবর দ্য স্টার অনলাইন’র।প্রতিবেদনে বলা হয়, আটককৃত অবৈধ কয়েকজন অভিবাসীকে ছাড়াতে এক পুলিশ কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন এ দুই বাংলাদেশি।
মালয়েশিয়ার জোহর প্রদেশের রাজধানী শহর জোহর বাহরুতে এ ঘটনা ঘটে।

 

জোহর বাহরু দক্ষিণ পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ফাজিল মোহাম্মদ জাইন বলেন, গ্রেফতারকৃত দুই বাংলাদেশির বয়স ৩৫ এবং ৪৩ বছর।তিনি জানান, রবিবার রাত ১১টার দিকে একজন থানা পরিদর্শককে ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন এ দুই অভিবাসী।এর আগে সন্ধ্যায় প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক।

 

মোহাম্মদ জাইন বলেন, গ্রেফতারকৃতদের যখন ডাঙ্গা বে থানায় নিয়ে আসা হয় তখন তাদের ছাড়াতে আসেন ওই দুই বাংলাদেশি। তারা থানা প্রধানকে ঘুষের প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে তাদের গেফতার করা হয় এবং জব্ধ করা হয় ঘুষের টাকাও।মালয়েশীয় এ পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত সবাইকে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে তোলা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30