মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ১৫ বাংলাদেশি আটক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ১৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ায় কুচিং বিমানবন্দরে পৌঁছানোর পর ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ আটককৃতদের কারও কাছেই ইমিগ্রেশনের অনুমতি নেই। মালয়েশিয়ান সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কারও কাছে বৈধ কাগজ ছিল না। তারা অবৈধ উপায়ে মালয়েশিয়ায় প্রবেশ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন। মালয়েশিয়ার সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের থেকে দালালরা ১৮ থেকে ২০ হাজার রিঙ্গিত করে নিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৫ থেকে ৬ লাখ টাকা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031