নবীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। এলাকায় শোকের ছায়া

প্রকাশিত: 8:20 PM, August 14, 2020

নবীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। এলাকায় শোকের ছায়া
প্রতিনিধি/নবীগঞ্জ::
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মুড়াউরা নামকস্থানে বাসের ধাক্কায় শেখ মতিউর রহমান মতি (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর দীর্ঘদিন ধরে তার নানা বাড়ি একই ইউনিয়নের শতক গ্রামে বসবাস করে আসছিল। নিহত মতিউরের জন্মস্থান নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামে। সে ওই গ্রামের মনহর আলীর পুত্র।
জানাযায়, বিকেলে নবীগঞ্জ উপজেলার শতক গ্রাম থেকে ঢাকা- সিলেট মহাসড়ক হয়ে মতিউর মোটরসাইকের যোগে পানিউমদা যাচ্ছিলেন। পথিমধ্যে মুড়াউরা স্কুলের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি আল-মোবারাকা পরিবহণের ঢাকা (ঢাকা মেট্রো- ব ১৫- ৫২৯৪) যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মতিউর। এসময় ঘাতক বাসটিকে আটক করেন  স্থানীয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় মতিউরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষনা করেন। এদিকে তাঁর মৃত্যুতে দিনারপুর এলাকাজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া সাথে যোগাযোগ করা হলে, তিনি নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30