হবিগঞ্জে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হতে ভাই খুন

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

হবিগঞ্জে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হতে ভাই খুন

জেলা প্রতিনিধি/হবিগঞ্জ::

হবিগঞ্জের লাখাইয়ে বোরো বীজতলায় হাঁস যাওয়াকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই।মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুরে এ ঘটনা ঘটে। খুন হওয়া হমফিজুল মিয়া (২৬) একই গ্রামের ধনু মিয়ার পুত্র।

 

লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, নিহত মফিজুল মিয়ার সাথে তার চাচাতো ভাই একই গ্রামের বয়াতুল মিয়ার ছেলে আছকির মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

 

মঙ্গলবার বেলা ৩টার দিকে মফিজুল মিয়ার কয়েকটি হাঁস আছকির মিয়ার বোরো বীজতলায় নামে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আছকির মিয়া ক্ষিপ্ত হয়ে মফিজুল মিয়াকে এলোপাতাড়ি কুপাতে থাকেন। এতে মফিজুল ঘটনাস্থলেই মারা যান।

 

এ সময় ভাইকে বাঁচাতে মফিজুল মিয়ার আপন ছোটভাই এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে আছকির মিয়া। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক আছকির মিয়াকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031