হাসপাতালে ভর্তি অভিনেতা মামুনুর রশীদ

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

হাসপাতালে ভর্তি অভিনেতা মামুনুর রশীদ

বিনোদন ডেস্কঃঃ

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । গতকাল (৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না।

 

এজাজ মুন্না বলেন, দীর্ঘদিন ধরে মামুন ভাই পেট ব্যথায় ভুগছিলেন। পেটের ব্যথা চরম আকার ধারণ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে আলসার ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

নাট্যজন মামুনুর রশীদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তিনি টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকেও ভূষিত হন।

Spread the love

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031