জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

প্রকাশিত: 6:06 PM, February 5, 2020

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

 

প্রতিনিধি/জগন্নাথপুর::

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নোয়াগাঁও গ্রামের সবজুল মিয়ার ছেলে আল আমিন, গন্ধর্বপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আমির উদ্দিন, পৌর এলাকার হবিবপুর গ্রামের মৃত আবদুল বারীর ছেলে মাকিদ মিয়া, উপজেলার স্বজনশ্রী গ্রামের আনর মিয়ার ছেলে সুলতান মিয়া, ইসমাইলচক গ্রামের আনোয়ার মিয়ার ছেলে এওর মিয়া ও লহরী নোয়াগাঁও গ্রামের জহুর উদ্দিনের ছেলে আসক আলী।

 

থানা সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় থানার এসআই রাজিব রহমান, এসআই অনুজ কুমার দাশ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031