বড়পর্দায় আসছেন মিষ্টি

প্রকাশিত: 6:31 PM, February 10, 2020

বড়পর্দায় আসছেন মিষ্টি

বিনোদন ডেস্কঃঃ

মঞ্চ ও ছোটপর্দার অভিনয়ের পর এবার বড়পর্দায় অভিষেক হচ্ছে মিষ্টির। তাও আবার আসছেন মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের মধ্য দিয়ে। মঞ্চ থেকে অভিনয় শুরু মিষ্টি হাসানের। শিশু শিল্পী হিসেবে তার থিয়েটার জীবন শুরু।

 

প্রথমে শামসুল আলম বকুল ও আমিরুল ইসলামের পুবের থিয়েটার এবং বর্তমানে তিনি লোক নাট্যদলের (বনানী) কর্মী। মিষ্টি হাসানের টেলিভিশন নাটকে যাত্রা শুরু জাতীয় চলচ্চিত্র পুরুস্কারপ্রাপ্ত গীতিকার, অভিনেতা, নাট্যকার, সুরকার ও কন্ঠশিল্পী আমিরুল ইসলামের সহযাত্রী হিসাবে।

 

এস এম শফিউল আযমের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘উদীয়মান সূর্য্য’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তিনি কেন্দ্রীয় চরিত্র বীর মুক্তিযোদ্ধা নোমানের ছোটবোন সায়রা চরিত্রকে ধারণ করেছেন। পরিচালকের ভাষ্যমতে, সায়রা চরিত্রে খুবই দক্ষতার পরিচয় দিয়েছেন মিষ্টি হাসান। চরিত্রটা আলাদাভাবে দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হবে বলে আশাবাদ তার। পরিচালক এস এম শফিউল আযম জানান, আগামী মার্চে ‘উদীয়মান সূর্য্য’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30