সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুর
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জগন্নাথপুর-সিলেট সড়কে কাজ শুরু হয়েছে। সড়কে কাজ শুরু হওয়ায় জনমনে আনন্দের বন্যা বইছে।
জানাগেছে, জগন্নাথপুর-সিলেট সড়কের বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছেন। ভাঙাচোরা সড়কটি মেরামতের দাবিতে পরিবহন শ্রমিক সহ স্থানীয় জনতা অনেক আন্দোলন করেন। অবশেষে গত প্রায় এক সপ্তাহ ধরে জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর থেকে কেউনবাড়ি বাজার পর্যন্ত জগন্নাথপুর এলজিইডির অধীনে ২৫ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার সড়কের শুরু হয়েছে।
এ ব্যাপারে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, গত প্রায় এক সপ্তাহ ধরে জগন্নাথপুর-সিলেট সড়কে কাজ শুরু হয়েছে। বর্তমানে সড়কের বাইপাস রাস্তা সহ আনুসাঙ্গিক কাজ চলছে। তবে অচিরেই সড়ক মেরামত ও সেতু নির্মাণ কাজ শুরু হবে।