যুব বিশ্বকাপের ফাইনালে ধাক্কাধাক্কি শাস্তি পেলেন যারা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

যুব বিশ্বকাপের ফাইনালে ধাক্কাধাক্কি শাস্তি পেলেন যারা

ক্রিড়া প্রতিবেদকঃঃ

যুব বিশ্বকাপের ফাইনালে ধাক্কাধাক্কির ঘটনায়  দুই দেশের পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রবিবারে ওই ম্যাচ শেষে দুদলের ক্রিকেটারদের মাঠের মধ্যেই বাকযুদ্ধে লিপ্ত হতে এবং ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।

 

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শাস্তিপ্রাপ্তরা হচ্ছেন তওহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান।এদের প্রত্যেকেই আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন এবং প্রত্যেককে ৬টি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।অন্যদিকে, ভারতের আকাশ সিং এবং রবি বিষ্ণয়কে পাঁচটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

 

শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা অনূর্ধ্ব ১৯ কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যখনই অংশ নেবেন, এই সাসপেনশন পয়েন্ট প্রযোজ্য হবে।

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গত রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ ভারতীয়দের সামনে যখন উদযাপনে ব্যস্ত বাংলাদেশ যুব দল, সেসময় টিভি সম্প্রচারের ক্যামেরায় দেখা যায় দুদলের খেলোয়াড়দের জটলা ও ধাক্কাধাক্কি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031