জগন্নাথপুরে ৪ ভাই সহ গ্রেফতার ৫

প্রকাশিত: 7:08 PM, February 12, 2020

জগন্নাথপুরে ৪ ভাই সহ গ্রেফতার ৫

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মামলায় সাজাপ্রাপ্ত সহ পলাতক আসামী ৪ ভাই সহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লোহারগাঁও গ্রামের মৃত আলমদর আলীর ছেলে আশিক আলী, সাদিক আলী, সমুজ আলী, মকদ্দছ আলী ও একই গ্রামের কলমদর আলীর ছেলে বাবুল মিয়া।

 

থানা সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশের নেতৃত্বে এসআই অনুজ কুমার দাশ, এসআই অনিক চন্দ্র দেব, এসআই আফছার আহমেদ, এএসআই মোক্তার হোসেন সহ পুলিশ দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ১২ ফেব্রুয়ারি বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031