বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত: 12:18 PM, February 13, 2021

বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চৌকি গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র দাশ (৭৩) পরলোকগমন করেছেন। তিনি গতকাল শুক্রবার দুপুর ১১টার বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
এ সময় উপস্থিতি ছিলেন, এলাকাবাসী সহ নবীগঞ্জ থানার একদল পুলিশ। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র দাশের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার ভোরে তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রামবাসীর উপস্থিতিতে তাহার শেষকৃত্য সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র দাস এর প্রয়াণে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।  তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30