বুলবুল আহমদ ,হবিগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে প্রায় দেড় ঘন্টা মহা সড়ক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বুধবার ১টা ৩০ মিনিটের সময় উপজেলার মংলাপুর গ্রামবাসী ও পিটুয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
ফলে, ঢাকা- সিলেট মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের সংঘর্ষকারীদের মধ্যে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ গুরুতর আহত ও মহাসড়কের দু’পাশের দোকানপাট ভাংচুরের ঘটনাও ঘটেছে।
এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে দুই গ্রামের সংঘর্ষ থামে বিকেলে ৩টার দিকে। এবং প্রায় দেড় ঘন্টা মহাসড়ক বন্ধ থাকার পর যানচলাচল স্বাভাবিক হয়।এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মংলাপুর গ্রামের সোহেল আহমেদ এর সাথে মোটোফোনে আলাপকালে তিনি জানান, কোনো একটা ভুয়া ফেইসবুক আইডি থেকে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেনের দুর্নীতি খবর প্রকাশ পায়। এতে তাহার সন্দেহের সূত্র বাঁধে আমার বিরুদ্ধে।
আমাকে এই বিষয়ে ইউপি সদস্য কর্তৃক জিজ্ঞাসা করা হলে আমি ভুয়া আইডির সাথে সম্পৃক্ত নয় বলে জানাই। পরে সন্দেহের জেড়ধরে পূর্ব-পরিকল্পিতভাবে আমাকে ও আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে ইউপি সদস্য কর্তৃক মডেলবাজার এলাকায় সন্ত্রসী হামলা চালানো হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য ইকবাল হোসেন এর সাথে যোগাযোগ হলে তিনি জানান- আমাদের গ্রামের পাশে চাষকৃত কৃষি জমিন রয়েছে। জমিগুলোতে আমরা ধানের চারাও রোপন করেছি। ফলে আমি ও এলাকাবাসী সোহেল এর ভাই মোস্তফাকে হাওড়ে তাদের হাঁস না ছাড়তে বলেছি।
এ সূত্রে মডেলবাজার এলাকায় মোস্তফার সাথে কথাকাটি হলে সোহেল চলে আসে। পরে আমার সাথে থাকা সিএনজির ড্রাইভার ও আমার উপরে তারা দুইভাই মিলে লাঠি দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে হামলায় বিশাল রোপ ধারন করে।