সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

 

জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

ছাতকে বিদ্যালয়ে যাওয়ার পথে সিএনজি ফোরষ্ট্রোকের ধাক্কায় প্রমী রাণী নাথ (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদি সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

 

প্রমী রানী নাথ মহদি গ্রামের ফেরু নাথের কন্যা ও মহদি সরকারি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়া পথে বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি সিএনজি ফোরষ্ট্রোক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাশের ময়না তদন্ত শেষে বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে সিএনজি চালকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031