জগন্নাথপুরে মেয়র প্রার্থী মিজানুর রশীদের সমর্থনে মিছিল

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

জগন্নাথপুরে মেয়র প্রার্থী মিজানুর রশীদের সমর্থনে মিছিল

 

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়ার সমর্থনে আনন্দ মিছিল হয়েছে।

 

২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে পৌরবাসীর উদ্যোগে মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য থেকে স্বদেশে আগমন করায় এ আনন্দ মিছিল বের হয়। মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়াকে সাথে নিয়ে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার পৌর নাগরিক অংশ গ্রহণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031