সিলেট |
প্রকাশিত: 12:56 PM, September 9, 2021
জেলা প্রতিনিধিঃঃ
প্রেমিকাকে হারানোর ৩ দিনের মাথায় অভিমানে এক যুবক (৩০) আত্মহত্যা করেছেন। নিহত যুবক ওসমানীনগরের তাজপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে শফিক আলী। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের রঘুনন্দপুর এলাকার হাফিজ সাহেবের কলোনিতে এ ঘটনাটি হয়।
নিহতের বড় ভাই সবুজ আলী বলেন, জলি (ছদ্ম নাম) নামের একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে শফিকের প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ সেপ্টেম্বর তাজপুর থেকে ‘জলি’ কে নিয়ে মে আমার বাসায় (হাফিজ সাহেবের কলোনিতে) চলে আসে। ‘জলি’ বাবা-মা খবর পেয়ে এখানে এসে জোর করে তাদের মেয়েকে নিয়ে যায়। এ ঘটনায় শফিক মানসিকভাবে ভেঙ্গে পড়ে। বুধবার সন্ধ্যায় রুমের ভেতরে শফিকের কোনো সাড়া না পেয়ে তার ঘরের দরজা ভেঙ্গে ওড়না দিয়ে ঘরের চালার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শফিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।