ছাতকের সৈদেরগাঁও পূর্বপাড়া মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

ছাতকের সৈদেরগাঁও পূর্বপাড়া মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিনিধি/সুনামগঞ্জঃ

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও পূর্বপাড়া জামে মসজিদের আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে ইমাম ও খতিব আবুল বাশার। এসময় মুসল্লিয়ানদের উপস্থিতিতে গ্রামের আব্দুর রউফ মসজিদের নির্মাণ কাজে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাবেক মেম্বার আপ্তাব আলী তালুকদার, মসজিদ পরিচালানা কমিটির ক্যাশিয়ার গয়াছ মিয়া তালুকদার, স্থানীয় সৈয়দ জুলকদর আলম, আলিম উল্লাহ, আজমত আলী, নিজাম উদ্দিন. সৈয়দ মাহফুজুর রহমান জুয়েল, রফিকুল ইসলাম, আরমান আলী, ইজ্জাজ উল্লাহ, লাল মিয়া, আনা মিয়া, ছোরাব আলী তালুকদার, মানবাধিকার কর্মী সুজন তালুকদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মসজিদ নির্মাণে আনুমানিক ৩০ লক্ষ টাকা ব্যায় ধরা হয়েছে। এ মসজিদ নির্মানে গ্রামের প্রবাসী ও গ্রামবাসী এর ব্যয়ভার বহনের সিদ্ধান্তে কাজ শুরু করা হয়েছে। তবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মসজিদের নির্মাণ কাজে সহায়তার হাত বাড়ালে তা সাদরে গ্রহন করা হবে বলে সংশ্লিষ্টারা জানিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31