সিলেট ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে আসন্ন শারদী দুর্গোৎস উপলক্ষে পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উৎসব কমিটির নেতৃকৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রকৌশলী রবীন্দ্র কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন শারীদয় উৎসব পালনে সরকারী স্বাস্থবিধি এবং পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
একই সাথে এসব নিদের্শনা মানার পাশাপাশি আযান ও নামায চলাকালে সব ধরনের বাদ্যযন্ত্র, মাইক, স্পীকার বন্ধ বা নিয়ন্ত্রীত রাখার পরামর্শ দেয়া হয় উৎসব কমিটির নেতৃবৃন্দের প্রতি।
বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবুল পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিজয় রায়, কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক চম্পু দত্ত, বিভিন্ন পূজা কমিটির বিভাষ চৌধুরী, প্রনব দাস মিটু, শংকু দাস, রাজীব আচার্য্য, রাজন ঘোষ, বিশ্ব ঘোষ, তপু রায়, নূপুর দাস, সুদীপ রায়, বীরেন্দ্র দাস, পীযুষ দাস, আশিষ আচার্য্য, টিটু দাস, সত্যেন্দ্র কুমার দাস, রনজিৎ দে, রিপন দাস, চম্পক দে, জুয়েল লাল রায়,ক্সীতিশ চন্দ্র দাস, বিজন দেবনাথ, সুমন দেবনাথ, কৃষ্ণ দাস, সেবুল বিশ্বাস, বীরেন বৈদ্য, রজিন্দ্র নাথ, অজিত ভৌমিক, আশিষ চন্দ, রাজিব কুমার দাস প্রমুখ।