শ্রীমঙ্গলে কালী পূজার আগে দুর্গাবাড়িতে চুরি

প্রকাশিত: 6:45 PM, November 2, 2021

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সপ্তাহ দুয়েক আগেই শেষ হয়েছে দুর্গাপুজো। গোটা বাঙালী জাতির মন মেতেছিল উৎসবের আনন্দে। দুর্গাপূজো শেষ হতেই কালীপুজোর দিন গোনে বাঙালি। দুর্গাপুজোর পর বাড়তি কিছুটা আনন্দ পেতেই কালীপুজোর অপেক্ষা করে থাকে সবাই। তবে খুশীর দীপাবলি আসার আগেই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো শ্রীমঙ্গলে দুর্গা মন্দিরে চুরির ঘটনা । হাতে গোনা দিন বাকি কালীপুজোর।

 

তার মধ্যেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে শ্রীমঙ্গল দুর্গা বাড়ী নামে পরিচিত দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।সোমবার দিবাগত রাতে কোন এক সময় এই চুরি সংঘঠিত হয়। ধরনের চুরির ঘটনায় সনাতনী ভক্ত সমাজের মাঝে আতংক ও ক্ষোভ বিরাজ করছে। চোরেরা মন্দিরে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এসময় মন্দিরের সিসি ক্যামেরা, মনিটর ভেঙ্গে তছনছ করেছে। মান্দিরে রক্ষিত প্রনামী বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।

 

মঙ্গলবার(২ নভেম্বর)সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক সুশীল শীল, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক জহর তরপদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার ও অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। খুব দ্রুত চোর দলের সদস্যদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031