কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

প্রকাশিত: 3:47 PM, November 14, 2021

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজার জেলা কারাগারে বসে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিন শিক্ষার্থী। রোববার সকালে জেলা কারাগার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। শিক্ষার্থীরা হলেন- জেলার কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ, আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর গ্রামের বাসিন্দা এমএ ওহাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী ও রাজনগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী কামাল আহমেদ।

 

এর মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন এলেক্স গমুজ এবং হত্যা মামলার আসামি হলেন ফজলে আলী। এছাড়া মারধর মামলায় কারাগারে রয়েছেন কামাল। কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, পৃথক মামলায় কারাগারে আসেন কমলগঞ্জের দুজন ও রাজনগরের একজন এসএসসি পরীক্ষার্থী।

 

এরপর পরীক্ষায় অংশ নেয়ার জন্য তারা আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেই। তিনি বলেন, এমনকি কারাগারে বসে যেন তারা পড়াশোনা করতে পারেন সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। মোট চারজন আবেদন করেছিলেন। কিন্তু একজনের যে বিষয়ের পরীক্ষা হওয়ার কথা এ বিষয়ের পরীক্ষা এবার হচ্ছে না। তিনি অটোপাস পাবেন। তাই বাকি তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031