ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

 

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

ভারতের দিল্লিতে শান্তিপ্রিয় মুসলিম জনতার উপর উগ্র হিন্দুবাদীদের হামলা, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনা বাংলাদেশ সহ বিশ^ মুসলিম জনতার হৃদয়ে আঘাত হেনেছে। ক্ষুব্ধ হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশের সংখ্যা ঘরিষ্ট মুসলিম জনতা ইচ্ছে করলে সংখ্যালঘু হিন্দুদের উপর প্রতিশোধ নিতে পারতেন। তা না করে দেশের প্রতিটি অঞ্চলে রাজপথে নেমে শান্তিপূর্ণ ভাবে এসব বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এতে আবারো প্রমাণিত হয়েছে মুসলিম শান্তিপ্রিয় জাতি।

 

এরই ধারাবাহিকতায় ৫ মার্চ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতের দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন মুসলিম জনতা সহ সর্বস্তরের মানুষ। আন্জুমানে আল ইসলাহ এর ছাত্র সংগঠন তালামীযে ইসলামীয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আবু আইয়ূব আনসারী প্রমূখ। এতে সর্বস্তরের মুসলিম জনতা অংশ গ্রহণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930