শ্রীমঙ্গলে নবাগত ইউ এন ও এর সাথে সাদ্রী একাডেমীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ১৭, ২০২২

শ্রীমঙ্গলে নবাগত ইউ এন ও এর সাথে সাদ্রী একাডেমীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধি/শ্রীমঙ্গলঃঃ

 

শ্রীমঙ্গলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সাথে সৌজন্যে সাক্ষাৎকার করেন শ্রীমঙ্গল সাদ্রী একাডেমীর নৃত্য শিল্পীরা। গতকাল ১৬ মে সোমবার দুপুর ১ টায় শ্রীমঙ্গল ক্ষুদ্র – নিগোষ্ঠীর টিপরা, গারো, চা বাগানের মেধাবী ও প্রতিভাব সম্পূর্ণ মেয়েদের নিয়ে গঠিত সাদ্রী একাডেমীর নৃত্য শিল্পীরা ও শিক্ষার্থীরা নবাগত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সাথে সৌজন্যে সাক্ষাৎকার করে।

 

এসময় তিনি বলেন,আমি নিজেও সাংস্কৃতিক কর্মী আমি বুঝি সাংস্কৃতিক কর্মীরা খুব কষ্ট করে। আমার মাধ্যমে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অঙ্গনে কোন বিষয়ে সহযোগিতা লাগলে তিনি করবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন সাদ্রী একাডেমীর প্রশিক্ষক সঞ্চিতা বাড়াইক সহ একাডেমীর সম্পাদক সহ সিনিয়র নৃত্য শিল্পীরা। এর আগের দিন রবিবার ১৫ মে শ্রীমঙ্গল বিটিআরআই গারো লাইনে সাদ্রী একাডেমির ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদ্রী একাডেমীর প্রশিক্ষক সঞ্চিতা বাড়াইক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদিকা তৃষ্ণা, প্রচারক ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ম্র্যাং, অর্থ সম্পাদক লিমা নির্বাচিত হন। একাডেমীর অন্যরা কমিটির সাধারণ সদস্য নির্বাচিত হন। কমিটির উপদেষ্টা পরিষদের নাম আগামি মাসে প্রকাশ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930