রমিজি শিল্পী গোষ্ঠির নতুন কমিটি গঠন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

রমিজি শিল্পী গোষ্ঠির নতুন কমিটি গঠন

প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের ছাতকে মরমী কবি, গীতিকার ও বাউল সাধক মরহুম রমিজ আলীর নামে গঠিত রমিজি শিল্পী গোষ্ঠির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের পশ্চিম বাজারস্থ সগঠনের অস্থায়ী কার্যালয়ে কবির ভাতুস্পুত্র, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলকে সভাপতি, জাহিদ হাসান সোহেলকে সাধারন সম্পাদক ও ফয়জুল আহমদ পাবেলকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট রমিজি শিল্পী গোষ্ঠির নতুন কমিটি গঠন করা হয়।

 

 

মঙ্গলবার সকালে নতুন কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সাথে সাক্ষাত করে কমিটির একটি লিখিত কপি তাকে দেন। কমিটির অন্যারা হলেন, সহ সভাপতি বাবুল রায়, আব্দুস ছাত্তার, সহ সাধারন সম্পাদক ভাস্কর দত্ত, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর আলম, দপ্তর সম্পাদক হুসেন আহমদ, সহ দপ্তর সম্পাদক ছাফির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অসিত দাস ভানু, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাহার, প্রচার সম্পাদক দুলাল আহমদ, সহ প্রচার সম্পাদক কামাল উদ্দিন, সদস্য আবুল বশর, মীর কয়েছ, মোজাহিদ আলী, শফি উদ্দিন, বাচ্চু মিয়া, অসীম দেবনাথ, ইনসান আহমদ, আরজ আলী, কাঙ্গাল মাসুক, পোলক আহমদ, আজিম আহমদ, দেবাশীষ রায়, পিন্স সরকার, মুকুল আচার্য্য, তানভির চৌধুরী, টুটুল দেবনাথ, বাবু লাল, মোস্তাক চৌধুরী, রাসেল আহমদ, মৃদুল দাস, শহীদুল আলম, সুমেল আহমদ, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, মনির মিয়া, আনসার আলী, এমাদ আহমদ, ফিরোজ মিয়া, ইমা আক্তার, মেহেরিন বাশার মিমি, মনির মিয়া, লিলু মিয়া, রুমেল আহমদ, মোহাম্মদ আলী, মহসিন আলী, কাদির আলী ও জাকির হোসেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031