মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হলেন সুব্রত দাস

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২২

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হলেন সুব্রত দাস

প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ

মৌলভীবাজার জেলার অভিন্ন মানদন্ডের আলোকে
পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন সুব্রত চন্দ্র দাস। সে জেলার শ্রীমঙ্গল থানায় এসআই হিসেবে কর্মরত।

 

 

এ উপলক্ষে মৌলভীবাজার জেলা (পুলিশ সুপার)
মোহাম্মদ জাকারিয়া পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

 

জেলা পুলিশ সুপারের অফিস সূত্রে জানাযায়, আজ (৩জুলাই) রবিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।

 

 

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

 

এস আই সুব্রত চন্দ্র দাস বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি।

 

এই অর্জনের পেছনে সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল শহীদুল হক মুন্সী স্যার ও শ্রীমঙ্গল থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদার স্যারের অনুপ্রেরনা ও নিবিড় তদারকি আমাকে দায়িত্বের প্রতি আরো গতিশীল করেছে।

 

যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারের জন্য মনোনীত করায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

এদিকে তার এ অভূতপূর্ব পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930