জগন্নাথপুরে দিন মজুরের আত্মহত্যা ॥ ভিখারি মায়ের আহাজারি

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

জগন্নাথপুরে দিন মজুরের আত্মহত্যা ॥ ভিখারি মায়ের আহাজারি

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে আবদুল হাসিম (৪৫) নামের এক দিন মজুর ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত ঠাকুর মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভিখারি মায়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ মার্চ সোমবার স্থানীয় হামালহোতা হাওর থেকে আবদুল হাসিমের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, ১৫ মার্চ রাতের কোন এক সময়ে কীটনাশক জাতীয় বিষপান করে আবদুল হাসিম আত্মহত্যা করেছেন। তাঁর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
তবে থানায় ছেলের জন্য আহাজারি করতে করতে আবদুল হাসিমের ভিখারি মা বলেন, আমার ছেলে তার শ^শুর বাড়িতে থাকতো। পারিবারিক বিরোধের কারণে আমার ছেলে মরেছে। #

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031