খাল থেকে গলায় রশি বাধা এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: 5:44 PM, March 20, 2020

খাল থেকে গলায় রশি বাধা এক ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের লাখাইয়ে খাল থেকে গলায় রশি বাধা এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২০ মার্চ) শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার মুড়াকরি তিস্তারপুল এলাকার নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে লাখাই থানা পুলিশ। তবে পুলিশ এখনও মরদেহের পরিচয় জানতে পারেনি।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান- শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তিনি বলেন- ‘এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে গলায় রশি লাগানো থাকার কারণে ধারণা করা হচ্ছে রশি পেঁছিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30