হজে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩

হজে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে আরও ৪ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কা ও মদিনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

 

মারা যাওয়া হাজিরা হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার এম.এ এস সাত্তার (৬৬), নীলফামারীর জেলার সদর উপজেলার মো. হযরত আলী (৬৯), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আমদুস সত্তার মওলা (৭০) এবং মানিকগঞ্জ জেলার গফুরগাও উপজেলার আবুল হোসেন (৭৬ )।

চলতি বছরের হজ পালনে এসে এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১০৮ মৃত্যুবরণ করেন। এরমধ্যে মক্কায় ৯০ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জন। ৯০ জন পুরুষ ও ২৮ জন নারী হাজি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031