এবার ফারিয়ার ‘খেলা হবে’

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

এবার ফারিয়ার ‘খেলা হবে’

বিনোদন ডেস্কঃঃ

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে কোমর দুলিয়েছেন। এর রেশ কাটতে না কাটতেই এবার ‘খেলা হবে’ শিরেনামের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’।

 

 

এতে আইটেম গানে নেচেছেন ফারিয়া। গানটি শুক্রবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন রাজ চক্রবর্তী। সেখানে দেখা যায় লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন এই অভিনেত্রী। তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এর মধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়। ‘খেলা হবে’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া ‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’ অনিমেষ দত্তর আগমনের বার্তা দিয়ে এ কথা লিখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।

 

 

হুঁশিয়ারি দিয়েছিলেন ‘ঝড় আসছে’ বলে। সেই ঝড় ‘আবার প্রলয়’-এর ট্রেলারে দর্শক অনুভব করেছেন। ২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার। প্রসঙ্গত, শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। শুক্রবার (১১ আগস্ট) থেকে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031