সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
বিনোদন ডেস্কঃঃ
প্রতারণার করে অর্থ আত্মসাতের মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম মঙ্গলবার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বুধবার মামলার বাদী আইনজীবী মাহবুব হাসান রানা এ তথ্য জানান।
আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, জেবা চৌধুরী বাদীর কাছে একটি প্রাইভেটকার ৭ লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র হালনাগাদ না থাকায় তখন গাড়ি হস্তান্তর করেননি।
পরবর্তীতে ওই বছরের ৮ মে বাদী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জেবার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এরপর আসামিকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে লাপাত্তা হন জেবা। গত ৮ জুন এই মামলায় অভিযোগ (চার্জ) গঠন করে আদালত। তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় দেন আদালত।