ছাতকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কমিটি গঠন

প্রকাশিত: 7:37 PM, March 22, 2020

ছাতকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কমিটি গঠন

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার সর্বত্র দোকানপাট, রেস্টুরেন্ট, হাটবাজারে সাধারণ মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন চায়ের দোকানে টেলিভিশন প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। রোববার ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধ বিষয়ক এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া বিদেশফেরত প্রবাসীদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলার ১২৭টি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করা হয়।

 

এসময় জনসচেতনতা ও সতর্কতার লক্ষ্যে উপজেলা পরিষদের হল রুমে সভা না করে পরিষদ প্রাঙ্গণে ৩ স্কয়ার ফিট দুরত্ব রেখে সভার আসন বসিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া প্রমুখ।

 

সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী রেস্টুরেন্টে আড্ডা নিষিদ্ধসহ যেকোনো মূল্যে জনসমাগম বন্ধ ও বিদেশফেরত সকল প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে প্রস্তুতি নেয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031