সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক ::
দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন।আজ শুক্রবার দেশটির বন্দর নগরী বুসানে একটি নির্মাণাধীন রিসোর্টে এই অগ্নিকাণ্ড ঘটে।
মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে বুসান ফায়ার এজেন্সির মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক আগুন নেভানোর সব ধরনের সরঞ্জাম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়।