দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে আগুন, নিহত ৬

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক ::

 

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন।আজ শুক্রবার দেশটির বন্দর নগরী বুসানে একটি নির্মাণাধীন রিসোর্টে এই অগ্নিকাণ্ড ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে অন্তত সাতজন আহত হয়েছেন। তবে নির্মাণস্থলে একাধিক হতাহতের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

 

 

মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে বুসান ফায়ার এজেন্সির মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক আগুন নেভানোর সব ধরনের সরঞ্জাম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031