জাতিসংঘের ৮৬ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: 5:25 PM, March 29, 2020

জাতিসংঘের ৮৬ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের ৮৬ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিকের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

 

ওই বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। এ ছাড়া আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও বেশ কিছু কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার বিস্তার রোধে বর্তমানে জাতিসংঘের বেশিরভাগ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।

 

জেনেভায় জাতিসংঘ অফিসে প্রতিদিন ৪ হাজার কর্মী কাজ করতেন। কিন্তু ২৬ মার্চ এ সংখ্যা ছিল মাত্র ৭০। বর্তমানে ভিয়েনাতে জাতিসংঘের ৯৭ শতাংশ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।এছাড়াও ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ৯৯ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা করোনা সংকটে তাদের কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031