ব্রাজিলে ঝড়ে নিহত ৫৩

প্রকাশিত: 1:23 PM, January 27, 2020

ব্রাজিলে ঝড়ে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রাজিলে তীব্র ঝড় এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দিশটি। ব্রাজিলের কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানায়, মিনাস গেরাইস রাজ্যে এ বছর প্রবল বৃষ্টি হয়েছে যা গত ১১০ বছরের রেকর্ডকেও হার মানিয়েছে ।ঝড়ে বিপর্যস্ত ব্রাজিলে নিহত সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মিনাস গেরাইস রাজ্যে ৪৪ জন এবং এর পার্শ্ববর্তী এসপিরিত সান্ত অঞ্চলে ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন। এছাড়া ঝড় আরও কয়েকদিন থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটি।  একই সঙ্গে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। রাজ্য সরকার গুস্তোভা জেমা ৯৯ শহরে জরুরি সতর্কতা জারি করেছেন। সেই সাথে হতাহতের ঘটনায় তিন দিনের সরকারি শোক ঘোষণাও দেন তিনি।

 

 

সূত্র-ইয়াহু, ইনডিপেন্ডেন্ট

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30