সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬
আন্তজাতিক ডেস্ক ::
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে ‘সংবেদনশীল’ তথ্য পাচার ও সংগ্রহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। রোববার (১৫ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল-জাজিরার।
এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের একজন ইরানের বিপ্লবী গার্ডের প্রশিক্ষণ শিবিরে নিবিড় প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
এতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কিছু হোটেলের ছবি ও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো ইরানের বিপ্লবী গার্ডের কাছে পাঠানো হয়। এসব তথ্য ওই স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনায় ব্যবহার করা হয়েছিল।