ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে পাঁচজন গ্রেপ্তার

প্রকাশিত: 8:38 PM, March 15, 2026

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে পাঁচজন গ্রেপ্তার

আন্তজাতিক ডেস্ক ::

 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে ‘সংবেদনশীল’ তথ্য পাচার ও সংগ্রহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। রোববার (১৫ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল-জাজিরার।

 

এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের একজন ইরানের বিপ্লবী গার্ডের প্রশিক্ষণ শিবিরে নিবিড় প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

 

এতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কিছু হোটেলের ছবি ও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো ইরানের বিপ্লবী গার্ডের কাছে পাঠানো হয়। এসব তথ্য ওই স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনায় ব্যবহার করা হয়েছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30