সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জয়নাল আবেদীন ছুরিকাহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী আবদুল জাহিরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের গেদু মিয়ার ছেলে।
সম্প্রতি-জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর ব্রিজ নামক স্থানে উপর্যপুরি ছুরিকাহতে গুরুতর আহত হন কাদিপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন। এ ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামী আবদুল জাহিরকে গ্রেফতার করেন থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীকে ১৮ এপ্রিল শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন নিশ্চিত করেছেন।