ভাংতি টাকা নিয়ে কথাকাটাকাটি ওসমানীনগরে চা দোকানিকে ছুরিকাঘাত,অভিযুক্ত আটক

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

ভাংতি টাকা নিয়ে কথাকাটাকাটি ওসমানীনগরে চা দোকানিকে ছুরিকাঘাত,অভিযুক্ত আটক

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে চায়ের মূল্য দিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্রেতার ছুড়িকাঘাতে এক চা দোকানি গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়সোমবার রাতে অভিযুক্ত শাহজাহান সাজুকে(৩৬) আটক করেছে পুলিশ। সাজু বিশ্নাথ উপজেলাল স্বাসরাম গ্রামের লিলু মিয়ার পুত্র।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোয়ালাবাজার হাজী মার্কেটের সামনে চা দোকানি শফিকুল ইসলামের দোকানে চা খাওয়ার পর বিল পরিশোধ করতে গিয়ে শাহজাহান সাজু ৫শ টাকার একটি নোট দিলে দোকানি শফিকুল ইসলাম খুছরা টাকা না থাকার কথা জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শাহজাহান সাজু ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামকে ছুরি দিয়ে পেটে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত শফিকুল(৩০) সিলেট শহরের শাহপরান থানার বালুচর গ্রামের মালু মিয়ার পুত্র।

 

রবিবার (২৫ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আহতের মামা মধু মিয়া ও বেলাল মিয়াসহ স্থানীয় কয়েকজনের সহযোগিতায় অভিযুক্ত শাহজাহান সাজুকে ব্যবহৃত ছুরিসহ আটক করে ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়।

 

ওসমানীনগর থানা অফিসার ইনচার্য মুরর্শেদুল আলম ভূইয়া বলেন, আটককৃত ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্থুতি চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031