জালালাবাদের ঐতিহ্যের মুখূর আয়োজনে সিডনিতে বাঙালিয়ানার উচ্ছ্বাস

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

জালালাবাদের ঐতিহ্যের মুখূর আয়োজনে সিডনিতে বাঙালিয়ানার উচ্ছ্বাস

শিপন আহমদ,(সিডনি)অস্ট্রেলিয়া:
ঈদের আনন্দ,প্রবাসী মিলনমেলা এবং বাংলা সংস্কৃতির বর্ণিল আবহে মুখর হয়ে উঠেছিল অস্ট্রেলিয়ার সিডনির রিভারউড। বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দিনভর ছিল উৎসবের আমেজ।

 

রোববার রিভারউডের একটি পার্কে অনুষ্ঠিত এ আয়োজনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার অংশ নেয়। অনুষ্ঠানস্থলে ঈদের শুভেচ্ছা বিনিময়,পারিবারিক আড্ডা, প্রীতিভোজ এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন প্রবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলা ঐতিহ্যবাহী খেলাধুলা। শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীরা প্রবাসের বুকে যেন এক টুকরো বাংলাদেশের স্বাদ খুঁজে পান।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী ওই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাংলা খেলাধুলা। অনুষ্ঠানে এসে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ আড্ডা ও মতবিনিময়ে অংশ নেন উপস্থিত প্রবাসীরা।

 

সংগঠনের সভাপতি জাহেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফারুক চৌধুরী। বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির বন্ধন ধরে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জালালাবাদ অ্যাসোসিয়েশন।

 

বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দিন বাহার, সহ-সভাপতি সামছুদ্দিন লুলু, মাওলানা ফাজিল বারী, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, ক্রীড়া সম্পাদক আহমদ আল কবির এবং সদস্য মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন, পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ আলম।

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এম. ডি. আকলাকুর ইসলাম, ট্রেজারার জামান সারোয়ার শিপু, সদস্য হাসান আহমদ, গোলাম জাকাইয়া জকু, সালমান রেজা, কামরান হোসেন ও এমাদ উদ্দিন চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।

 

সমাপনী বক্তব্যে সভাপতি জাহেদুল হক চৌধুরী বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য লালন এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930