মোবারকপুর উচ্চ বিদ্যালয় ইউ‘কে বাস্তবায়ন ও পরিচালনা কমিটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ 

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মোবারকপুর উচ্চ বিদ্যালয় ইউ‘কে বাস্তবায়ন ও পরিচালনা কমিটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ 

প্রতিনিধি লন্ডন:

মোবারকপুর উচ্চ বিদ্যালয় ইউ‘কে বাস্তবায়ন ও পরিচালনা কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। ১৫ সেপ্টম্বর পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপলে পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

 

কমিটির দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি মোঃ ফজল উদ্দিন তালুকদার,সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, মোঃ জিয়াউর রহমান, আমিনুল হক (রিপন),শেখ মোঃ সাদ্দুল হক,মোঃ রুহেল আলী, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সম্পাদক, মোঃ সাইফুর রহমান (বাপ্পা),মোঃ রাশেদ আহমদ, মোঃ কবির খান, কোষাধ্যক্ষ মোঃ নূরুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ, মোঃ তোফায়েল মিয়াসাংগঠনিক সম্পাদক, মোঃ শাহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ জিয়াউল হক (বেলাল), মোঃ নজরুল ইসলাম, সৈয়দ এমরান আলী, শিক্ষা ও উন্নয়ন সম্পাদক, মোছাঃ মাজমা হোসাইন,প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ রাকিব মিয়া, সহ-প্রচার সম্পাদক, মিজানুর রহমান (রুকন), ফয়জুর রহমান, ফেরদৌস চৌধুরী, সমাজ সেবা সম্পাদক মোঃ অপু আহমদ, সহ-সমাজ সেবা সম্পাদক মোঃ আসাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক-সৈয়দ আলী আহমদ।

 

হোয়াইটচ্যাপলে পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

 

সংগঠনের নব নির্বাচিত সভাপতি মোঃ ফজল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিপন আহমদের পরিচালনায় বক্তারা বলেন, মোবারকপুর গ্রামে উচ্চশিক্ষার প্রসার ও এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় মোবারকপুর উচ্চ বিদ্যালয়। এই অঞ্চলে বেগমপুর বাজার ও গোয়ালাবাজার ছাড়া আশপাশে পর্যাপ্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রসারে দেশ বিদেশে এলাকার সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায় স্থাপন হয় মোবারকপুর উচ্চ বিদ্যালয়।

 

বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বেই বিদ্যালয়ের বাস্তবায়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যে গঠন করা হয় মোবারকপুর উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন ইউকে কমিটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই কমিটি প্রবাসীদের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার সুষ্ট পরিবেশ নিশ্চিতে করে আসছে। বিদ্যালয়টি পরিচালনায় সব ভেদাভেদ ভুলে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এক সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন জিয়াউল হক বেলাল।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930