নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার শিশু: ইউনিসেফ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার শিশু: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক ::

 

নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১৭ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউনিসেফের নেপাল প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা বলেন, রাসুয়া ও ধাদিং জেলার শিশুরা খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের জীবন চোখের সামনে ভেসে যেতে দেখেছে। বন্যায় ঘরবাড়ি, শ্রেণিকক্ষ ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আকুঙ্গা বলেন, এই বিপর্যয় এখনো শেষ হয়নি। বরং বন্যায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

তিনি আরও বলেন, বন্যা থেকে বেঁচে যাওয়া শিশুরা এখন নানা ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে। তাদের মধ্যে রোগবালাই, অপুষ্টি, সহিংসতা ও শোষণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

 

ইউনিসেফ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরি সহায়তা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যার পর বিশুদ্ধ পানি, খাবার, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের ঘাটতি শিশুদের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31