আগামীকাল ইতালিসহ ইউরোপের দেশ গুলোতে ঈদ

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

আগামীকাল ইতালিসহ ইউরোপের দেশ গুলোতে ঈদ

লন্ডন বাংলা ডেস্ক::

ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে আগামীকাল ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালন করবেন বাংলাদেশিসহ বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বীরা। শান্তিপূর্ণভাবে এবারের ঈদ পালন করবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা।

 

 

জানা গেছে, ইতিমধ্যে ঈদকে সামনে রেখে দেশে ও প্রবাসে পশু কোরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রোমে কোরবানির অর্ডার নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।

 

 

ইতালির রোম, মিলান, ভেসেন্সা, কাতানিয়া, আনকোনা,রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, মোনছা, কারনাতেসহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে সংশ্লিষ্ট থানার (কস্তুরার) অনুমতি নিয়ে ঈদের জামায়াতের আয়োজন করবে প্রবাসী মুসলিমরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930