১৪ দিনের রিমান্ডে সু চি

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

১৪ দিনের রিমান্ডে সু চি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সেনাবাহিনীর হাতে আটক মিয়ানামারের নেত্রী অং সান সু চিকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এর আগে অবৈধভাবে যোগাযোগ সরঞ্জামাদি আমদানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র কি টো আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ দিন) অং সান সু চিকে আটক রাখা হবে।

 

কি টো ফেসবুক পোস্টে বলেন, ‘আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছে।

 

তিনি আরও বলেন, ‘দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট দুর্যোগ ব্যবস্থাপনা মামলায় ইতিমধ্যে পুলিশি রিমান্ডে রয়েছেন।

 

মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি থানা থেকে রয়টার্সের পাওয়া নথিতে বলা হয়, সু চির বাসভবন তল্লাশি করে সেনা কর্মকর্তারা রেডিও খুঁজে পেয়েছেন, যা অবৈধভাবে আমদানি করা হয়। এ ধরনের রেডিও ব্যবহারের অনুমতিও ছিল না বলে নথিতে বলা হয়।

 

মিয়ানমার পুলিশ দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ওই অভিযোগ দায়ের করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930