শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল: সিলেট ইউনাইটেড ক্লাব ফাইনালে

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল: সিলেট ইউনাইটেড ক্লাব ফাইনালে

 

প্রতিনিধি/কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২০ এ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শমশেরনগর চা বাগান মাঠে প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমি ফাইনালে সিলেট ইউনাইটেড ক্লাব ও ঢাকা দক্ষিণ খেলোয়াড় কল্যাণ সমিতি সিলেটের মাঝে তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলায় প্রথমার্ধের দেওয়া একমাত্র গোলে সিলেট ইউনাইটেড ক্লাব জয় লাভ করে ফাইনালে উঠে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন সিলেট ইউনাইটেড ক্লাবের মানিক।

Spread the love