জগন্নাথপুরে ৫টি দোকান আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: 12:31 PM, April 24, 2021

জগন্নাথপুরে ৫টি দোকান আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫টি দোকান আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট শান্তিগঞ্জ বাজারে। শান্তিগঞ্জ বাজার সেক্রেটারি আবদুল হান্নান জানান,  শুক্রবার ভোর রাতে বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবারো ব্যবসা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031