সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫টি দোকান আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট শান্তিগঞ্জ বাজারে। শান্তিগঞ্জ বাজার সেক্রেটারি আবদুল হান্নান জানান, শুক্রবার ভোর রাতে বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবারো ব্যবসা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।