মোরেলগঞ্জে সরকারিভাবে ২৭ টাকাকেজি দরে ধান ক্রয়ের উদ্বোধন

প্রকাশিত: 3:30 PM, May 5, 2021

মোরেলগঞ্জে সরকারিভাবে ২৭ টাকাকেজি দরে ধান ক্রয়ের উদ্বোধন

প্রতিনিধি/বাগেরহাটঃঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু এ ধান ক্রয়ের উদ্বোধন করেন।“শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২১ অভিযান উপলক্ষ্যে উপজেলা খাদ্য গুদাম চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু । উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ । শুভেচ্ছা বক্তব্য রাখেন ,উপজেলা খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার।

চলতি বছরে ২৭ টাকা কেজি দরে ৮ শ’ ২ মেট্রিক টন বেরো ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031