৫০০ অভিবাসনপ্রত্যাশীকে আটকালো লিবিয়া

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

৫০০ অভিবাসনপ্রত্যাশীকে আটকালো লিবিয়া

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে বিভিন্ন দেশের প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে আটকেছে লিবিয়ান কোস্টগার্ড বাহিনী। রোববার (৩ অক্টোবর) ধরা পড়া এসব লোকের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, অভিবাসনপ্রত্যশীদের বহনকারী নৌকাটি রোববার ধরা পড়ে এবং এর যাত্রীদের লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাভিয়ার একটি তেল পরিশোধনাগার পয়েন্টে নামিয়ে দেওয়া হয়। তবে আটকানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, তা জানানো হয়নি।

 

ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাটি থেকে দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে, সাগরে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন।

 

লিবিয়ার সমুদ্রে ধরা পড়া অভিবাসনপ্রত্যাশীদের অনেক সময় বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

 

দরিদ্র আফ্রিকা, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের বহু মানুষের অবৈধপথে ইউরোপ যাওয়ার অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে লিবিয়া। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাবে, চলতি বছরের প্রথম নয় মাসে লিবিয়া ও তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে অন্তত ৪৪ হাজার মানুষ।

 

যাওয়ার পথে আরও ২৫ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটকেছে লিবিয়ান কোস্টগার্ড। একই সময়ে সমুদ্রে নৌকাডুবিতে ১১ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930