ভারতের আমন্ত্রণে আসছেন না পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

ভারতের আমন্ত্রণে আসছেন না পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্কঃঃ
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে দিল্লিতে আয়োজিত বৈঠকে ভারত পাকিস্তানসহ পাঁচ দেশকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সেই বৈঠকে আসছেন না পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ।আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে যোগ দিতে আসছেন না বলে টুইটার বার্তায় জানান তিনি।

 

আলোচিত ওই বৈঠকে পাকিস্তান ছাড়াও রাশিয়া, চীন, উজবেকিস্তান ও তাজিকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের আমন্ত্রণ জানায় ভারত। বৈঠক প্রসঙ্গে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা ইউসুফ বলেন, শান্তি নষ্টকারী কখনও শান্তি ফেরাতে পারে না। তবে এ ক্ষেত্রে তিনি ভারতের নাম উল্লেখ করেননি।তিনি আরও বলেন, শান্তির ক্ষেত্রে ভারত যদি অগ্রসর হয়, তবে পাকিস্তানও সামনে আগাবে। কিন্তু সে ক্ষেত্রে কয়েকটি পূর্বশর্তও মানতে হবে ভারতের।

 

বর্তমান ভারত সরকার যে নীতি ও আদর্শ নিয়ে চলছে, তাতে দ্বিপক্ষীয়ভাবে এগিয়ে আসা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, ভারত এই বৈঠক করতে চেয়েছিল গত এপ্রিলে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। আর করোনা ভালো হতেই আফগানিস্তানে তালেবান আগ্রাসন শুরু হয়।এ ছাড়া সম্প্রতি ইরানও আফগানিস্তানের অবস্থা নিয়ে একটি আঞ্চলিক বৈঠক ডাকে। কিন্তু সেই বৈঠকে ডাক পায়নি ভারত।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930