করোনার টিকা বিক্রি করে সেকেন্ডে হাজার ডলার লাভ

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

করোনার টিকা বিক্রি করে সেকেন্ডে হাজার ডলার লাভ

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনার টিকা বিক্রি করে প্রতি সেকেন্ডে এক হাজার ডলার লাভ করছে প্রস্তুতকারক সংস্থাগুলো। যদিও গরিব দেশের মাত্র দুই শতাংশ মানুষ টিকা পেয়েছেন।করোনার টিকা ধনী দেশগুলোর কাছে বিক্রি করে ফাইজার, বায়োনটেক, মডার্না প্রতি সেকেন্ডে এক হাজার ডলার লাভ করছে।

 

প্রতিদিন তাদের সম্মিলিত লাভের পরিমাণ ৯ কোটি ৩৫ লাখ ডলারের মতো। পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স (পিভিএ) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই হিসাব দিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, ধনী দেশগুলো যখন অঢেল ভ্যাকসিন কিনে টিকা প্রস্তুতকারকদের লাভবান করছে, তখন গরিব দেশের মাত্র দুই শতাংশ মানুষ টিকা পেয়েছেন।পিভিএ টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলোর আয়ের রিপোর্ট বিশ্লেষণ করে তদের এই বিপুল লাভের কথা জানিয়েছে। অথচ, এই কোম্পানিগুলো শত শত কোটি টাকার সরকারি সাহায্যও পেয়েছে।

 

বিভিন্ন সংস্থা ও ব্যক্তি তাদের অনুরোধ করেছিল যে, তারা যেন গরিব দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর করে। তাহলে লাখ লাখ মানুষকে বাঁচানো সম্ভব হবে। সেই অনুরোধে কান দেয়নি এই কোম্পানিগুলো।ওই কোম্পানিগুলো তুলনায় অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের মনোভাব একবারেই আলাদা। তারা লাভ ছাড়াই ভ্যাকসিন বিক্রি করেছে। তবে তারাও এখন জানিয়েছে, করোনার প্রকোপ কমেছে।

 

তাই তারা নীতিবদলের কথা ভাবছে।পিভিএ-তে অক্সফার্ম, ইউএনএইডস, আফ্রিকান অ্যালায়েন্সেও সামিল হয়েছে। তারা দাবি করেছিল, কোভিড ১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা মেধাসত্ত্ব অধিকার বাতিল করা হোক। কিন্তু জার্মানি ও যুক্তরাজ্য তাতে রাজি হয়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930