হিজড়াদের ‘অত্যাচারে’ নবজাতকের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

হিজড়াদের ‘অত্যাচারে’ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের ঝাড়গ্রামে শিশুকে কোলে তুলে নাচানোর কারনে মৃত্যুর অভিযোগ উঠেছে হিজড়াদের বিরুদ্ধে। বিভিন্ন সময় হিজরাদের বিরুদ্ধে বিরুদ্ধে শিশুদের কোলে তুলে নাচানোর  অভিযোগ উঠলেও  হিজরা তাদের এসব কার্যকলাপ বন্ধ করেনি। ফলে এবার শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে  পূর্বের সকল অভিযোগ ও ঘটনাকে ম্লান করে দিয়েছে।বাবা-মায়ের আপত্তি উড়িয়ে অসুস্থ শিশুকে নিয়ে জোর করে নাচানোর ফলে শ্বাসকষ্টে মৃত্যু হল দেড় মাসের ওই বাচ্চার। শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে। ঘটনার পরই শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের  করা হলে ইতোমধ্যেই ৩ হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ঝাড়গ্রামের শিলদায় শুক্রবার সকালে চন্দন খিলারের বাড়িতে আসেন কয়েকজন হিজড়া। তার সদ্যোজাত সন্তানের জন্মের খবর পেয়েই সেখানে চড়াও হয়েছিলেন তারা। শিশুকে নিয়ে নাচানোর জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তাতে রাজি না হলে জোর করে খিলার দম্পতির ওপর চড়াও হয় ওই হিজড়ারা।

বাবা-মায়ের আপত্তি উড়িয়ে সুমন খিলার নামে ছোট্ট শিশুটিকে উঠানের মধ্যে কোলে তুলে আমোদ আহ্লাদে মেতে উঠেছিলেন। তখনই অসুস্থ হয়ে পরে এক মাস ২০ দিনের শিশুটি।

তড়িঘড়ি শিশুটিকে শিলদা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে পাঠানো হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু সুমনকে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31